ছ'মাসের জন্য গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র বর্তমান বোর্ডের মেয়াদ বাড়ানো হলো
দি নিউজ লায়নঃ ছ'মাসের জন্য গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র বর্তমান বোর্ডের মেয়াদ বাড়ানো হলো। বৃহস্পতিবার এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। 2017 তে জিটিএ-এর চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন গোর্খা নেতা বিমল গুরুঙ।
ওই বছর 20 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন জিটিএ চেয়ারম্যান হন গোর্খা নেতা বিনয় তামাং। দেড় বছর জিটিএ চেয়ারম্যান থাকার পর 2019 লোকসভা ভোটে তিনি দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ফলে স্বাভাবিক নিয়মে তাকে জিটিএ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে হয়। তাঁর জায়গায় নতুন জিটিএ চেয়ারম্যান করা হয় অনিত থাপাকে।
এই বোর্ড এর মেয়াদ বৃহস্পতিবার আরও ছ' মাস অর্থাৎ বিধানসভা ভোট মিটে গিয়ে সরকার গঠন পর্যন্ত বাড়ালো রাজ্য সরকার। এ প্রসঙ্গে গুরুঙপন্থী মোর্চা নেতা রোশন গিরিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি রাজ্য সরকারের প্রশাসনিক বিষয়। কি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তা জানা নেই বিষয়টি দেখতে হবে পরে এ বিষয়ে দলের তরফে প্রতিক্রিয়া দেয়া হবে।

Post a Comment